নিউজডেস্ক: ইসলামপুরের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের ভাটপুকুর প্রাথমিক বিদ্যালয়ের ৭৮ নম্বর বুথে ব্যাপক ছাপ্পা চলে বলে এদিন অভিযোগ ওঠে। সকাল আটটা পাঁচের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় এবং ব্যালট বাক্স পুলিশ সেখান থেকে ইসলামপুর হাই স্কুলের ডিসিআরসি তে নিয়ে যায়। করিম গোষ্ঠীর অভিযোগ ওই বুথে ভোট কর্মীদের বাইরে বের করে দিয়ে ব্যাপক হারে ভোট লুট হয় ।
ওই বুথে সাধারণ মানুষ ভোট দিতে পারিনি বলে অভিযোগ ওই মুখে দিয়ে ভোটার রুবিনা খাতুন অভিযোগ করে বলেন ,তিনি ভোট দিতে গেলে গিয়ে দেখেন তার ভোট হয়ে গেছে ।এ বিষয়ে কথা বলতে গেলে তার শ্লীলতা হানী করা হয় বলে অভিযোগ করেন।
তার স্বামীকেও মারধর করা। হয় তাদের অভিযোগ পুরো ঘটনা ঘটিয়েছে তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের অনুগামীরা। এদিকে মাত্র এক ঘণ্টা পাঁচ মিনিটের মধ্যে একটা বুথের ভোট কি করে সম্পন্ন হয় তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও।
এ বিষয়ে জাকির হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ভোটের দুই এক জায়গায় নির্দল প্রার্থীরা অশান্তি করার চেষ্টা করলেও ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে।তবে এক ঘণ্টার মধ্যে একটি বুথের ভোট কি করে শেষ হলো সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন এ বিষয়ে তার জানা নাই।
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের

- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়

- রামগঞ্জে যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান, উদ্ধার নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু
