নিউজডেস্ক: ভোট দিতে এসে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।
মমতা বলেন, “আমি এরকম কখনও দেখিনি। সিআরপিএফ এরকম অত্যাচার করতে পারে না। সব দখল করে নিয়েছে — এটাই ওদের ডিউটি?!”
কেন্দ্রীয় বাহিনীর কাজের সমালোচনা করে তৃণমূল নেত্রী আরও বলেন, “ওদের তো বর্ডার সিকিউর করা উচিত। বর্ডার সিকিউর করার জায়গায় পলিটিক্যাল পার্টি সিকিউর করছে।”
তৃণমূল এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলে মমতা বলেন, “TMC এজেন্টদেরও বের করে দিচ্ছে। এমন দিনও দেখতে হচ্ছে।”
সবচেয়ে গুরুতর অভিযোগ করতে গিয়ে তিনি বলেন, “এত অত্যাচার হচ্ছে। আমার পাড়ায় ঢুকে মেয়েদের মেরেছে, এমনকি বাচ্চাদেরকেও ছাড়েনি।”
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।