ইসলামপুর: মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার ইসলামপুরেও শুরু হল পুজো কমিটিগুলির হাতে সরকারি অনুদান তুলে দেওয়ার প্রক্রিয়া।
সোমবার ইসলামপুরের তিস্তা ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে ইসলামপুর থানা এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটির প্রতিনিধিদের হাতে এক লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিংয়ের হাত থেকেই চেক গ্রহণ করেন পুজো কমিটির প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি-সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা।
অনুদান প্রদানের পাশাপাশি পুজো কমিটিগুলিকে সরকারি সমস্ত নিয়মকানুন মেনে পুজো আয়োজনের বার্তা দেন পুলিশ সুপার। পুজোর দিনগুলিতে যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারেন, সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *