নিউজডেস্ক :

রাজ্যে লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশে গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার চোপড়াতেও প্রতিবাদ কর্মসূচি পালন করল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় চোপড়া ব্লকের চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ এলাকায় দলের উদ্যোগে হাট মিছিল ও পথসভার আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মসিরুদ্দিন, কার্যকরী কমিটির সভাপতি জাকির আবেদিন, মাইনোরিটি সেলের ব্লক সভাপতি মহম্মদ হানিফ এবং চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি গোলাম মুস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক।

হাট মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ তুলে ধরেন কংগ্রেস কর্মীরা। পথসভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন নেতৃত্ব। তাঁদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও হুঁশিয়ারি দেন চোপড়া ব্লক কংগ্রেস নেতৃত্ব।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *