নিউজডেস্ক:
ভোট গণনার ঠিক আগের দিন উত্তর দিনাজপুরের ইসলামপুরে ভক্তিমূলক পরিবেশে দিন কাটালেন বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। রবিবার ইসলামপুর বিধানসভা কেন্দ্রের এই প্রার্থী দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকার একাধিক মন্দিরে পুজো অর্চনা করেন।
এদিন সকালে তিনি প্রথমে ইসলামপুর কলেজে অবস্থিত ডি.সি.আর.সি কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন এবং গণনা প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক প্রস্তুতির খোঁজখবর নেন। এরপর শহরের বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিয়ে ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেন।
চিত্রজিৎ রায় কলেজ মাঠের রাধাগোবিন্দ মন্দির, পালপাড়ার দুর্গা মন্দির ও কালি মন্দির এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হনুমান মন্দিরে পুজো দেন।
পুজোর মাধ্যমে তিনি ইসলামপুরবাসীর শান্তি কামনার পাশাপাশি তিলোত্তমা, রাজেশ ও তাপশের আত্মার শান্তি কামনা করেন। ভোটের ফল ঘোষণার আগে এই ধর্মীয় কর্মসূচি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *