নিউজডেস্ক:
দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতেই ইসলামপুর বিধানসভা এলাকায় সম্ভাব্য ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের পর বুধবার সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। আগামী ৪ মে ফল ঘোষণাকে সামনে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী।
সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে ইসলামপুরের রামগঞ্জ বাজার-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় শুরু হয়েছে রুট মার্চ ও সচেতনতা প্রচার। গুজবে কান না দেওয়া, নির্বাচনী বিধি মেনে চলা এবং কোনও অশান্তির ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে জানাতে অনুরোধ করা হচ্ছে।
বৃহস্পতিবার ইসলামপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ডিএসপি (ডিইবি) সাম সুব্র কাপ্রী, ইসলামপুর থানার আইসি এবং রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি দীবেন্দু দাসের নেতৃত্বে এই রুট মার্চ অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকায় টহল দিয়ে সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনও ধরনের হিংসা বা অশান্তি কঠোরভাবে দমন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসপি সাম সুব্র কাপ্রী বলেন, “ভোট পরবর্তী সময়ে যাতে কোনও অশান্তি না ছড়ায়, সেই জন্য নিয়মিত রুট মার্চ করা হচ্ছে। সাধারণ মানুষকে অনুরোধ করছি গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখুন এবং কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান।”

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *