নিউজডেস্ক: গোয়ালপোখর থানার চাকুলিয়া বিধানসভার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ধুমাগড় এলাকায় ২৫ নম্বর বুথে কেন্দ্র বাহিনীর ছোড়া গুলিতে হাসিবুল নামে এক তৃনমূল কর্মী জখম হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ওই যুবকের কাঁধে গুলি লেগেছে। ওই বুথে পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে তৃণমূলের জেলা সভাপতির দাবি।
তবে সেখানে কেন্দ্রীয় বাহিনীর বিএসএফের জওয়ানের ছোড়া গুলিতে জখম হয় তৃণমূল কর্মী হাসিবুল নামে এক যুবক। ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিহারের কিষানগঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বিহারের পূর্ণিয়া একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে ঐ যুবকের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
- রাতের অন্ধকারে চা বাগানে হানা, কেটে দেওয়া হল ৪০টি ইউক্যালিপটাস গাছ

- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬
