নিউজডেস্ক: গভীর রাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দলীয় সূত্রে খবর, দলের কাজকর্ম পরিচালনা করার জন্য চাঁচল -২ ব্লকের রামপুরে পূর্ব পাড়ায় রাস্তার পাশে টালির চাল দেওয়া বাঁশবাতা দিয়ে তৈরি ওই ঘরটিতে ৫ নং বুথ কমিটির একটি কার্যালয় করা হয় । গভীর রাতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে চম্পট দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ওই পাড়ায় গরমের জন্য ছাদের উপর রাতে শুয়েছিলেন কয়েকজন বাসিন্দা । তাদের নজরে আগুনে জ্বলতে থাকা কার্যালয়টি আসলে
তারাই চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ও তৃণমূলের কর্মীরাও ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।
তৃণমূলের রামপুর ৫ নং বুথ কমিটির সহকারী সভাপতি মামুন আলি বলেন, দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের দাবি আমরা জানাচ্ছি। বাসিন্দারা বলেন, আমরা ছুটে এসে আগুন আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ি।তৃণমূলের পার্টি অফিসের একদিকটা পুড়ে গেছে। সময় মতোন আগুন নেভাতে না পারলে সব ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো। কে বা কারা আগুন লাগিয়েছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। পুলিশের কাছে আমরা দাবি জানাচ্ছি।
পুলিশ অবশ্য জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
