নিউজডেস্ক: মীনাক্ষী মুখার্জি যেখানে যাবেন সেখানে ভীড় উপচে পরবে এখন এটাই স্বাভাবিক। মীনাক্ষীর বক্তব্য শুনতে মাঠে ময়দানে হোক কিংবা কোনো অডিটোরিয়াম। মীনাক্ষী মুখার্জির পষ্ট কথা মন কারছে শ্রোতাদের। এবারও তার ব্যতিক্রম হল না। সামান্য কর্মীসভা পরিনত হয়ে গেলো ঠিক যেনো জনসভা। আজ চাঁচলে কর্মী সভায় রাজ্যের তৃনমূল সরকারকে লাগামহীন ভাষায় কটাক্ষ করেন। তিনি বলেন,
ভোটের মুখে উত্তর কন্যা অভিযান নয়!যেভাবে বেকার যুবক যুবতিদের চাকরি নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকার ছেলেখেলা করছে।আর প্রশাসনকে নিজের আঙুলে নাচাচ্ছেন।তার বিরুদ্ধে যুবরা রাস্তায় নামবে না তো কোথায় যাবেন।কুন্তলের মতো ডায়েরি ভর্তি করে ঘুষের টাকার হিসেব রাখবে নাকি?
DYFI সূত্রে জানা গেছে,বেকার যুবক যুবতি দের কর্মসংস্থান ও শূণ্যপদ পূরণ করার দাবিতে উত্তর কন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে রাজ্য ডিওয়াইএফআই এর তরফে।চাঁচল-১ নং ও ২ নং ব্লক ডিওয়াইএফআই কমিটি নিয়ে কর্মীসভা করেন রাজ্য সম্পাদিকা মীনাক্ষী।
সাংবাদিকেরা,চাঁচল পৌরসভা প্রসঙ্গ তুলতেই মীনাক্ষী বলেন,একটা প্রতিশ্রুতি নিয়ে এত কেন মাথাব্যথা।তৃণমূল কটা প্রতিশ্রুতি পূরণ করেছে?
পাশাপাশি,কালিয়াচকে কর্মীসভায় তৃণমূলের জেলা সভাপতি মন্তব্য করেন,তৃণমূল ছেড়ে যারা বিরোধী দলে যাবে তাদের সামাজিক ভাবে বয়কট করা উচিত।বিস্ফোরক ও মন্তব্যের পরিপ্রেক্ষিতে মীনাক্ষীর তীব্র ভাষায় পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন,ভারতের সংবিধান বিরোধী কথা এটি।তাকে অবিলম্বে গ্রেফতার করা উচিত।সংবিধানে এসব কথা বলা কারোও উচিত নয়।
রাজ্যের যুবক যুবতিদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন,সরকার চাইলে যুবক যুবতিদের অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা হতো।সরকার চায়নি,তাই চাকরি হয়নি।তাই যে সরকার কর্ম সংস্থান চায়না,তাকেও আমরা চাইনা।
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল
- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন
- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের
- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়
- রামগঞ্জে যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান, উদ্ধার নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু