নিউজডেস্ক: নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুরের ইসলামপুর বিধানসভা কেন্দ্রে প্রচার আরও জোরদার করল সিপিএম। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর বাস টার্মিনাসে আয়োজিত স্ট্রিট কর্নার সভা ঘিরে জমে ওঠে রাজনৈতিক পরিবেশ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঞ্চ থেকে তিনি রাজ্যের নানা ইস্যু তুলে ধরে শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। পাশাপাশি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, ইসলামপুরের প্রার্থী সামি খানকে বিপুল ভোটে জয়ী করার।
সভায় আরও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সিপিএমের সভাপতি আনারুল হক সহ স্থানীয় নেতৃত্ব ও অসংখ্য কর্মী-সমর্থক।
নির্বাচনের আগে ধারাবাহিক স্ট্রিট কর্নার সভার মাধ্যমে জনসংযোগ বাড়াতে মরিয়া সিপিএম, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *