নিউজডেস্ক: চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সুস্থ না হওয়া পর্যন্ত জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নিল চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। রবিবার দুপুরে চোপড়া তৃণমূলের ব্লক কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয় চোপড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে । ২১ শে জুলাই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন চোপড়া ব্লকের কর্মী সমর্থকেরা।
উল্লেখ্য ১১ জুলাই ইসলামপুরে গণনার রাতে পুলিশের মারে গুরুতর জখম হন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলে অভিযোগ ব্লক তৃণমূল কংগ্রেসের। ঘটনার চারদিন হয়ে গেলেও এখনো জেলা নেতৃত্বের পক্ষ থেকে বা কোন বিধায়ক খবর নেননি বিধায়ক হামিদুর রহমানের। জেলা নেতৃত্বের এমন আচরণে ক্ষুব্ধ চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস।
চোপড়া বিধায়ক হামিদুল রহমান সুস্থ না হওয়া পর্যন্ত জেলা তৃণমূলের সমস্ত কর্মসূচিকে বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয় আজকের বৈঠকে বলে জানিয়েছেন চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ। চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ফজলুর হক জানান ১১ জুলাই থেকে আজ অব্দি জেলা কমিটির পক্ষ থেকে কোনো খোঁজখবর নেওয়া হয়নি বিধায়কের , তাই জেলা কমিটির সমস্ত প্রোগ্রাম বয়কটের ডাক দেওয়া হয়েছে ।
- রাতের অন্ধকারে চা বাগানে হানা, কেটে দেওয়া হল ৪০টি ইউক্যালিপটাস গাছ
- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি
- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল
- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের
- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬




