নিউজডেস্ক: হেঁটেও আছি, নেটেও আছি
– এই স্লোগান নিয়ে রাজ্যজুড়ে সোশ্যাল মিডিয়ার লড়াইয়ের ময়দানে নেমেছে সিপিআইএম।
ইতিমধ্যে রাজ্য ডিজিটাল মিট, প্রতিটি জেলায় ডিজিটাল মিট করার পর এবার ব্লক স্তরের ডিজিটাল মিট শুরু করেছে সিপিআইএম ।
মঙ্গলবার কালাগছের গুঞ্জরিয়াগছ প্রাথমিক বিদ্যালয়ে চোপড়া ব্লক সিপিআইএম এর ডিজিটাল মিট অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা যায মূলত রাস্তার লড়াইয়ের খবর মানুষের কাছে পৌঁছে দিতে ও তরুণ প্রজন্মের কাছে সিপিআইএম পার্টির বক্তব্য আরও জোরালো ভাবে রাখতে সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মে বুথ স্তর পর্যন্ত পৌঁছাতে এই উদ্যোগ ।
ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সামাজিক মাধ্যমে তাঁদের উপস্থিতি তীব্র ভাবে বাড়ছে, কর্পোরেট পরিচালিত মেইনস্ট্রীম মিডিয়া তাঁদের খবর দেখায় না তাই সোশ্যাল মিডিয়ায় বিকল্প মাধ্যম গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান সিপিএমের চোপড়া এক নং এরিয়া কমিটির সম্পাদক কার্তিক শীল।
এদিন উপস্থিত ছিলেন চোপড়া দুই নং এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার, পার্টি নেতা আফজল হোসেন, যুব নেতা গৌতম বর্মন, আনসারুল হক, পার্থ ভৌমিক সহ চোপড়া ব্লকের ৮ টি অঞ্চলের চল্লিশ জন সোশ্যাল মিডিয়া কর্মী।
- চোপড়ায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, জানালা ভেঙে লাফ—গুরুতর জখম ভোট কর্মী

- গভীর রাতে জানালা ভেঙে ডাকাতি, দুই শিশুর সামনে গৃহবধূর গ/লায় ছু/রি — লু/ট ১.৮ লক্ষ টাকা ও সোনার গয়না

- নির্বাচনের প্রাক্কালে নিভে গেল এক তরুণ প্রাণ: নুর আজমের মৃত্যু ঘিরে শোক, ক্ষোভ ও প্রশ্ন

- ইসলামপুরে সিপিএমের শক্তি প্রদর্শন, সামি খানের সমর্থনে সভায় সরব মহম্মদ সেলিম

- মঙ্গল শোভাযাত্রার ইতিকথা
