নিউজডেস্ক: উত্তরবঙ্গে পাঁচ জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-এই পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্য দিকে দক্ষিণ বঙ্গের কিছু জায়গায় পারদ উর্ধ্ব মুখি। রবিবার কলকাতায় ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে তাপমাত্রা সামান্য বাড়বে। বর্ষাতে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল তখন ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। মঙ্গলবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে তিন দিন এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে প্রতারণা, চোপড়া থেকে গ্রেফতার ৩; ট্রানজিট রিমান্ডের আবেদন রাজস্থান পুলিশের

- ইসলামপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ৫

- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের
