নিউজডেস্ক: ভোট কর্মিরা ডি সি আর সি তে পৌছালেও বেলা ১২ টা পর্যন্ত গাড়ি না থাকায় ভোট কর্মিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একইভাবে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট নিতেও ভোট কর্মিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, আর কয়েক ঘন্টা বাদে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহন পর্ব শুরু হবে।ইতিমধ্য ভোট কর্মিরা ডি সি আর সি তে পৌছে গেছেন।ইসলামপুর ব্লকের সরকারি কর্মিদের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার ব্লকে ভোট নিতে পাঠানো হবে৷ সরকারি কর্মিদের ইসলামপুর থেকে ব্লক নির্বাচন দপ্তর গাড়ি করে রায়গঞ্জে নিয়ে আসবেন।
ভোট কর্মিরা ইসলামপুর ডিসি আর সি তে পৌছালেও তাদের জন্য গাড়ির ব্যাবস্থা না থাকায় তারা রায়গঞ্জে আসতে পারছেন না। এনিয়ে ভোট কর্মিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।ইসলামপুর থেকে রায়গঞ্জে আসতে আনুমানিক দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে।বেলা বারো টা পর্যন্ত ভোট কর্মিদের গাড়ি না থাকায় তাদের রায়গঞ্জে পৌছানো অনিশ্চিত হয়ে পড়ছে। একই ভাবে ডি সি আর সি তে এখনও কেন্দ্রীয় বাহিনী না পৌছানোয় ভোট কর্মিরা বুথে যেতেও ভয় পাচ্ছেন।
ইসলামপুর বিডিও রজত রঞ্জন দাস সাংবাদিকদের এড়িয়ে যাবার চেষ্টা চালান। সাংবাদিকরা তার পিছু ধাওয়া করে অবশেষে ধরে ফেলেন। পরে তিনি জানান, ভোট কর্মিদের দ্রুত রায়গঞ্জে পৌছানোর ব্যাবস্থা করা হচ্ছে। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোন মতামত জানাতে রাজী হন নি।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে প্রতারণা, চোপড়া থেকে গ্রেফতার ৩; ট্রানজিট রিমান্ডের আবেদন রাজস্থান পুলিশের

- ইসলামপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ৫

- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের
