নিউজডেস্ক:
আদিবাসীদের ২৫ টি সংগঠনের ডাকে আজ সারা বাংলা জুড়ে ১২ ঘন্টা ধর্মঘট পালন করা হচ্ছে। সকাল থেকে ধর্মঘটের একই চিত্র রাজ্যের বিভিন্ন জেলায়। রায়গঞ্জ শহরে এদিন বনধের যথেষ্ট প্রভাব পড়ে। আজ সকাল থেকেই রায়গঞ্জ শহরে জমা হয় বিভিন্ন প্রান্তে থেকে আসা আদিবাসীরা। বন্ধের সমর্থনে চলে স্লোগান এবং পিকেটিং। আজ সকাল থেকেই আদিবাসী বিভিন্ন সংগঠনের নেতৃত্ব এবং কর্মীরা নেমে পড়েন ময়দানে।
রায়গঞ্জ শহরের এফসিআই মোরে যে বাজার রয়েছে সকালে সেই বাজারের কিছু দোকানপাট খোলা হয়। এই খবর শোনার পরই সেখানে হাজির হন আদিবাসীরা। তারা পিকেটিং শুরু করেন। বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল এদিন।যারা দোকানপাট খোলা রেখেছিলেন, তাদের কাছে প্রশ্ন করা হয় বারবার অনুরোধ জানানো সত্বেও কেন বন্ধের দিনে দোকান খুলছেন?
যারা এদিন দোকানপাট খুলেছিলেন আন্দোলনকারীদের দেখে তড়িঘড়ি দোকান বন্ধ করে দেন বাজারের ব্যবসায়ীরা। অন্যদিকে দিন রায়গঞ্জ শহরের কলেজপাড়ায় অবস্থিত স্টেট ব্যাংকের শাখায় হাজির হন আদিবাসীরা এই ব্যাংক বন্ধ করানোর জন্য তারা অনুরোধ জানান। আজ বন্ধ ডাকা হয়েছে ব্যাংক খোলা যাবে না সেই পক্ষেই সওয়াল করেন তারা।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
