নিউজডেস্ক :
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ভোটের দিন উত্তেজনা ছড়াল কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে। অভিযোগ, বুথের ভিতরে ছবি তুলতে গিয়েছিলেন এক যুবক। সেই সময় তাকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই যুবককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মারধরের জেরে গুরুতর জখম হন ওই যুবক। তার মাথা ফেটে যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কেন্দ্রীয় বাহিনীর তরফে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *