নিউজডেস্ক:
স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে পলাতক স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। উল্লেখ্য বৃহস্পতিবার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলাগাঁও গ্রামে সপিতউদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। শুক্রবার সকালে চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের ধনসিমগছ এলাকায় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্হানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তি তার স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে প্রাণে মারার চেষ্টা করে ছিল। ঘটনার পর থেকে পলাতক ছিল ওই ব্যক্তি বলে অভিযোগ। এদিন সকালে মাঠের একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কিছু স্হানীয় বাসিন্দারা।
খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভির জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
