নিউজডেস্ক:



গতকাল কালিয়াগঞ্জের মালেগাও গ্রামের এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় এক জলাশয় থেকে। গ্রামবাসীদের অভিযোগ মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আর তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসরে নামতে হয় পুলিশকে। অন্যদিকে ঐ ঘটনার পর সিপিএমের স্থানীয় নেতৃত্ব মৃত নির্যাতিতার পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেয়। আজ কালিয়াগঞ্জে এসে উপস্থিত হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি রাজ্য সরকারের দিকে আঙ্গুল তুলে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন।এছাড়াও বারবার করে কেন রাজবংশী মেয়েরা শিকার হচ্ছে সে প্রশ্নও তোলেন। অপর দিকে আজও উত্তপ্ত পরিস্থিতি রয়েছে ঐ অঞ্চলে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের চরম শাস্তি চেয়ে পথ অবরোধ করে রেখেছে।
প্রসঙ্গত, পরশু থেকে নিখোঁজ ছিল ঐ নাবালিকা। পরে গতকাল ভোরের দিকে স্থানীয় এক জলাশয় থেকে ঐ নাবালিকার মৃত দেহ উদ্ধার হয়। এর পরেই স্থানীয় বাসিন্দা ও পরিবারের অভিযোগ, ঐ নাবালিকাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর পাশের গ্রামের এক যুবকের দিকে। আজ মৃত নির্যাতিতার বাড়ি আমাদের প্রতিনিধি পৌঁছালে দেখতে পায়, বাড়ির কাছেই সমাধিস্ত করা হয়েছে তাকে। সেখানে চলছে পূজা। পরিবার পুরো ঘটনার জন্য সিবিআই তদন্ত দাবি করছে ও অভিযুক্তদের চরম তম শাস্তির দাবি করছে।
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের

- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়

- রামগঞ্জে যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান, উদ্ধার নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু
