নিউজডেস্ক: চোপড়ার বলরামপুর থেকে উদ্ধার চুরি যাওয়া শিশু।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুপুত্রকে অবশেষে উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে চোপড়া থানার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় ১ মহিলা সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
শিশু সহ আটক ব্যক্তিদের শিলিগুড়ি নিয়ে আসা হয়। বাচ্চাটির জন্য এসএনসিইউ-এ বেড আগেই প্রস্তুত রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ । শারীরিক পরীক্ষার পরই শিশুটিকে প্রসূতি বিভাগে চিকিৎসাধীন তার মা রঞ্জিতার হাতে তুলে দেওয়া হয়।শিশুকে কোলে পেয়ে আনন্দে নিজের কান্না আটকে রাখতে পারেনি মা। সাংবাদিক দের প্রশ্নের জবাবে সদ্য কোলে পাওয়া শিশুটির মা ধন্যবাদ জানান পুলিশ ও সাংবাদিক সকলকেই।
- রায়গঞ্জে হামলার প্রতিবাদে চোপড়ায় সিপিআইএমের ধিক্কার মিছিল

- ভস্ম

- তৃণমূলে ফের ধাক্কা, ইসলামপুর পঞ্চায়েত সমিতির ১৬ জন জনপ্রতিনিধি ও প্রার্থী যোগ দিলেন এনসিপিআই-তে

- তিন মাসের মিড ডে মিলের বকেয়া মেটানোর দাবিতে ইসলামপুরে বিডিওকে স্মারকলিপি শিক্ষকদের, ১ অক্টোবর থেকে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি

- মারধর ও বাড়িতে হামলার পরও ধরা পড়েনি কেউ, চোপড়ায় সাংবাদিক বৈঠকে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ আব্দুল কাদেরের পরিবার

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেলের প্রসূতি বিভাগ থেকে শিশুপুত্র চুরি হয়েছিল। অবশেষে তার হদিস মেলায় খুশি পরিবার। তবে শিশু চুরির ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।