নিউজডেস্ক: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার গঙ্গোয়ার পালইবাড়ি এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের বিরুদ্ধে। এলাকারই একটি পুকুর থেকে উদ্ধার হয় ঐ কিশোরীর দেহ। দেহ উদ্ধারের পরই বিক্ষোভে ফেটে পরে এলাকার মানুষ। কালিয়াগঞ্জ-দুর্গাপুর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
দফায় দফায় চলে পথ অবরোধ।স্থানীয় সূত্রে খবর, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাসের সেল ফাটায় । পাল্টা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ও লাঠি নিয়ে ধাওয়া করে গ্রামবাসীরা। দোষীদের শাস্তির দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি এলাকায়। বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ
- রাতের অন্ধকারে চা বাগানে হানা, কেটে দেওয়া হল ৪০টি ইউক্যালিপটাস গাছ

- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬
