নিউজডেস্ক: প্রচুর পরিমাণে বিদেশি মদ উদ্ধার শীতপাড়ায়। এই ঘটনায় দুটি গাড়ী সহ আটক ৩ ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে দুটি চার চাকার স্করপিও গাড়িতে অবৈধভাবে বিদেশি মদ বিহারে পাচার করার খবর পায় চোপড়া থানার পুলিশ। খবর পাওয়া মাত্রই গাড়ি দুটির পিছনে ধাওয়া করে পুলিশ। বেগতিক বুঝে চোপড়া গ্রাম পঞ্চায়েতের শীতপাড়া এলাকার কাছাকাছি আসতেই গাড়ি দুটি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক এবং পাচারকারীরা।
পুলিশ তাদের পিছনে তাড়া করে তিন ব্যক্তিকে আটক করে এবং দুটি গাড়ির মধ্যে প্রচুর বিদেশী মদ উদ্ধার করে চোপড়া থানায় নিয়ে আসে। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকার উপরে। সূত্রের খবর বাংলা বিহার সীমান্তের এই এলাকাকে করিডোর করেই বিহারে অবৈধভাবে মদ এবং নেশা জাতীয় দ্রব্য পাচার করে পাচারকারীরা।
চোপড়া থানা সূত্রে জানা যায় পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট শুরু হওয়ার পর থেকেই এলাকায় যেন কোন অশান্তির বাতাবরণ তৈরি না হয় সেদিকে নজর রেখে চোপড়ার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে শীতপাড়া এলাকা থেকে দুটি স্করপিও গাড়িতে বিহারে পাচার হওয়ার আগেই প্রচুর পরিমাণে বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় দুটি গাড়ি এবং তিন ব্যক্তিকে জিজ্ঞাসা করার জন্য আটক করা হয়েছে।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে প্রতারণা, চোপড়া থেকে গ্রেফতার ৩; ট্রানজিট রিমান্ডের আবেদন রাজস্থান পুলিশের

- ইসলামপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ৫

- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের
