নিউজডেস্ক: পথ দূর্ঘটনায় মৃত্যু হল সিপিএম প্রার্থীর।আজ বিডিও অফিসে মনোনয়ন জমা করে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল সিপিএম প্রার্থী আয়েশা বিবির(৪৫)। ঘটনাটি মাথাভাঙ্গার শীতলকুচির বাউদিয়া বাজার এলাকায়। আয়েশা বিবি খলিসামারি গ্রামের সিপিএম প্রার্থী ছিলেন।
ছেলে আজাদ মিয়াঁর সঙ্গে বাইকে আয়েশা বিবি শীতলকুচি বিডিও অফিসে গিশে মনোনয়ন পত্র জমা দিয়ে বাড়ি ফির ছিলেন। প্রতক্ষ্য দর্শীদের কথায়, হঠাৎ বাউদিয়া বাজার এলাকায় একটি ডাম্পার দ্রুতগতিতে এসে ধাক্কা মারে তাদের বাইকে।
এরপরই মা ও ছেলে দু’জনেই রাস্তায় ছিটকে পড়ে। তবে ছেলের মাথায় হেলমেট থাকায় সে বেঁচে যায়। আয়েশা বিবির মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা আজাদকে চিকিৎসার জন্য শীতলকুচি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানায়, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গায় পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- রায়গঞ্জে হামলার প্রতিবাদে চোপড়ায় সিপিআইএমের ধিক্কার মিছিল

- ভস্ম

- তৃণমূলে ফের ধাক্কা, ইসলামপুর পঞ্চায়েত সমিতির ১৬ জন জনপ্রতিনিধি ও প্রার্থী যোগ দিলেন এনসিপিআই-তে

- তিন মাসের মিড ডে মিলের বকেয়া মেটানোর দাবিতে ইসলামপুরে বিডিওকে স্মারকলিপি শিক্ষকদের, ১ অক্টোবর থেকে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি

- মারধর ও বাড়িতে হামলার পরও ধরা পড়েনি কেউ, চোপড়ায় সাংবাদিক বৈঠকে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ আব্দুল কাদেরের পরিবার
