নিউজডেস্ক: করিম চৌধুরী সমর্থিত নির্দল প্রার্থীরা ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এদিন ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েত ১ জন ও মাটিকুন্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে ৩ জন নির্দল প্রার্থীরা ফের তৃণমূলে যোগদান করেন। মোট ৪ জন নির্দল প্রার্থীরা ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
কিছুদিন ধরে তৃণমূলের সভা গুলি থেকে দলের নেতৃত্বরা নির্দলদের দলে ফিরে আসার জন্য অনুরোধ করা হয়। তাদের বলা হয়ে ছিল নির্বাচনের আগে তৃণমূলে ফিরে না আসলে তাদের দলে নেওয়া হবে না এমনটা করা হুঁশিয়ারি ও দেওয়া হয়েছিল। সেই মতো নির্বাচনের আগেই ফের তৃণমূলে যোগদান করল ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সমর্থিত নির্দল প্রার্থীরা। যোগদানকারী দের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন।
যোগদানকারী জানিয়েছেন, দলের কিছু ভুল বোঝাবুঝির জন্য তারা নির্দল হয়ে দাঁড়িয়ে ছিলেন। এবং তারা আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবং নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করবেন বলে যোগদানকারী জানিয়েছেন।
- রাতের অন্ধকারে চা বাগানে হানা, কেটে দেওয়া হল ৪০টি ইউক্যালিপটাস গাছ

- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬
