নিউজডেস্ক: ১৫ ই জুনের ঘটনার পর থেকেই যৌথ ভাবে প্রশাসনের ওপর চাপ বারাচ্ছে বাম কংগ্রেস। চোপড়ায় দাঁড়িয়ে শাসকের চোকে চোখ রেখে আন্দলোন করছে বাম কংগ্রেস কর্মীরা। রীতিমতো হুশিয়ারি জানাচ্ছে প্রশাসনকে। এদিন পূর্ব কর্মসূচি অনুযায়ী সিপিআইএম কর্মী মনসুর আলমের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং চোপড়ায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন করার দাবিতে চোপড়া থানার দাসপাড়া পুলিশ ফাঁড়ির সামনে রাজ্য সড়কের উপর অবস্থান বিক্ষোভে বসে নেতৃত্ব ও কয়েকশো বাম-কংগ্রেসে কর্মী ।
জানা গেছে, গত ১৫ই জুন মনোনয়নপত্র দাখিলে যাওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগ উঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয়। সংঘর্ষ গুলি। গুলিতে মৃত্যু হয় সিপিআইএমের কর্মী মনসুর আলমের। এই ঘটনায় হাই কোর্টে মামলা করা হয় বাম-কংগ্রেসের পক্ষ থেকে।
কিন্তু কোনো সুরাহা না হওয়ায় সোমবার সকালে মনসুর আলমের খুনের ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং চোপড়ায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দাবিতে চোপড়া থানার দাসপাড়া পুলিশ ফাঁড়ির সামনে রাজ্য সড়কের উপর গণ অবস্থান বিক্ষোভ দেখাতে শুর করে বাম- কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ঘটনার জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে। ঘটনাকে ঘিরে ফাঁড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান চোপড়া থানার আইসি সঞ্জয় দাস, ডিএসপি ধ্রুব প্রধান সহ পুলিশকর্মীরা। পুলিশের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তুলে নেওয়া হয়।
এদিন গন অবস্থান বিক্ষোভে মনসুর আলমের পরিবারের লোকজনদের ও শামিল হতে দেখা যায় । মনসুর আলমের দাদু গিয়াসউদ্দিন জানান, মনসুর আলমের খুনিদের গ্রেপ্তারের দাবিতে আমাদের এই লাগাতার আন্দোলন চলবে।পাশাপাশি সিবিআই তদন্তের দাবিও জানান তিনি । দীর্ঘক্ষণ গণ অবস্থান বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে তুলে নেওয়া হয়।
- এমারজেন্সি

- ধর্মঘট সমর্থনের জেরে তপশিলি শিক্ষককে মারধর ও জাতিগত অপমান, ইসলামপুর থানার সামনে বিক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা

- রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব ইসলামপুরে, বন্ধ ছিল ক্ষুদিরামপল্লী বিদ্যাপীঠ হাইস্কুল

- মোবাইল চুরি করতে গিয়ে ধরা বাংলাদেশি যুবক, জেরায় ফাঁস ‘আন্তর্জাতিক চুরির ব্যবসা’

- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম
