নিউজডেস্ক: চাঁচলে ভোটারদের প্রলভন দেখিয়ে ভোটের মুখে প্রভাবিত করার অভিযোগ উঠলো তৃনমূলের উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকারের বিরুদ্ধে। এরপরেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলো চাঁচলে ১ নং ব্লক কংগ্রেস কমিটি।যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃনমূল।
প্রসঙ্গত, চাঁচলের ১৩ নং জেলা পরিষদের আসনের প্রার্থী রফিকুল হোসেনের হয়ে প্রচারের আসেন রঞ্জিত সরকার।সেই প্রচারের ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে বলতে দেখা যাচ্ছে রফিকুল হোসেনকে নির্বাচনে জিতালে ভূমিহীনদের পাট্টা দেওয়া হবে।পরিযায়ী শ্রমিকদের বাইরে গিয়ে বিপদ হলে ক্ষতিপূরণ দেওয়া হবে।
কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের প্রাক্কালে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিধি ভঙ্গ করেছে তৃণমূল।সাথে কংগ্রেসের প্রশ্ন রঞ্জিত সরকারকে এইভাবে কোন নির্বাচনী প্রচারে সরাসরি এসে প্রতিশ্রুতি দিতে পারেন?এরপরই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের কাছে লিখিত আকারে অভিযোগ জানায় কংগ্রেস।
যদিও উদ্বাস্তু ছেলের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রঞ্জিত সরকারের দাবি, কংগ্রেস যে অভিযোগ করছে তা মিথ্যে এবং ভিত্তিহীন। আমি এই ধরনের কোন বক্তব্য রাখিনি।অন্যদিকে ১৩ নং আসনের তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী এটিএম রফিকুল হোসেন বলেন, কংগ্রেসের পায়ের তলায় মাটি নেই তাই এই ধরনের অভিযোগ করছে।
- রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব ইসলামপুরে, বন্ধ ছিল ক্ষুদিরামপল্লী বিদ্যাপীঠ হাইস্কুল

- মোবাইল চুরি করতে গিয়ে ধরা বাংলাদেশি যুবক, জেরায় ফাঁস ‘আন্তর্জাতিক চুরির ব্যবসা’

- ৬০ লক্ষ ভোটারের ভোটাধিকার বিপদে! নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিপিএমের বিস্ফোরক অভিযোগ, সরব সেলিম

- উকিল সেজে অ্যাফিডেভিটে মোটা টাকা আদায়! ইসলামপুর কোর্ট চত্বরে দালাল হাতেনাতে ধরা, পুলিশে সোপর্দ

- জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় চোপড়ায় আবহাওয়া সচেতনতা শিবির, উদ্যোগ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের
