নিউজডেস্ক: আজ খুশির ঈদ। এদিন ইসলামপুরে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রব্বানী ঈদের নামাজ পড়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই ইসলামপুর বাসী তথা রাজ্যবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।এরপর সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে পঞ্চায়েতের পরোক্ষে বিরোধীশূন্য পঞ্চায়েতের ডাক দিলেন।তিনি বলেন ,এখানে সিপিএম কংগ্রেস কিংবা বিজেপির কোন অস্তিত্ব নেই। এমন কি অন্য দল থেকে এলেও তাকে তৃণমূলে যোগ দিতে হবে। তিনি বলেন ,যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবিত থাকবেন ততদিন কারো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার। কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারে বড় ভূমিকা নিয়েছেন বলে তিনি সওয়াল করেন ।তিনি জানান ,কালিয়াগঞ্জের ঘটনা শোনার পর এসপিকে নির্দেশ দিয়েছি ঘটনায় যুক্ত দোষীদের গ্রেফতার করতে এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে। কালিয়াগঞ্জ যে আমরা গেলেই পরিস্থিতি স্বাভাবিক হবে। একটু সময়ের ব্যাপার ।
তৃণমূল নেতা এবং সিবিআই ও ই ডির ভূমিকা প্রসঙ্গে এদিন তিনি বলেন, সব আধিকারিক খারাপ বলছি না তবে কোন এজেন্সি কি কাজে লাগিয়ে কোন সরকারকে বিব্রত করা ও সহজ নয়। তা পশ্চিমবঙ্গেও হবে না ।কয়েকজন নেতা মন্ত্রী কে আটক করে মানুষের মন থেকে তৃণমূলকে মুছে দিতে পারবে না ।তিনি বলেন ঈদ সবার মনে শান্তি আনুক এছাড়া তিনি জানান শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি হয় না আজকের দিনে এই এলাকার সংখ্যালঘু পরিবারগুলোর ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার শিক্ষিত করুক এই হোক ঈদের ব্রত।
এছাড়া চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক ভিক্টর প্রসঙ্গে তিনি বলেন ভিক্টর আমাদের দলে যোগ দিতে অনেক চেষ্টা করেছেন কিন্তু আমরা নেইনি। চাকুলিয়া তে ওকে নেওয়ার কোন প্রয়োজনই মনে করিনি আমরা। কারণ সেখানে আমাদের সংগঠন শক্তিশালী রয়েছে।
এদিকে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন ,একমাস উপবাস করার পর আজ ঈদের নামাজ পড়া হয়। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান ও সবার সুস্বাস্থ্য কামনা করেন।
- চোপড়ায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, জানালা ভেঙে লাফ—গুরুতর জখম ভোট কর্মী

- গভীর রাতে জানালা ভেঙে ডাকাতি, দুই শিশুর সামনে গৃহবধূর গ/লায় ছু/রি — লু/ট ১.৮ লক্ষ টাকা ও সোনার গয়না

- নির্বাচনের প্রাক্কালে নিভে গেল এক তরুণ প্রাণ: নুর আজমের মৃত্যু ঘিরে শোক, ক্ষোভ ও প্রশ্ন

- ইসলামপুরে সিপিএমের শক্তি প্রদর্শন, সামি খানের সমর্থনে সভায় সরব মহম্মদ সেলিম

- মঙ্গল শোভাযাত্রার ইতিকথা
