নিউজডেস্ক: সম্প্রতি কালে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ তার বেঁফাস মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে আসছেন বারবার । কখনো বিরোধীদের প্রসঙ্গে বক্তব্য হোক বা কখনো নিজের দলের কর্মীদের শাসানি হোক, তিনি নিজ মেজাজে দিব্যি আছেন। এবার দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, দলের বিরুদ্ধে গেলে কাউকে ছেড়ে কথা বলা হবে না । সেখানে তৃণমূল নেতাদের একাংশের উদ্দেশ্যে উদয়ন বলেন, ‘কিছু কিছু জায়গায় কেউ কেউ পঞ্চায়েতে প্রার্থী হতে না পারলে নাকি তৃণমূল বাঁচাও কমিটির নাম করে নির্দল হয়ে লড়ার কথা বলে বেড়াচ্ছে। তাদের উদ্দেশে বলছি, বন্ধু তৃণমূল কংগ্রেস বাঁচাও কমিটি না বানিয়ে আগে নিজেদের পিঠের চামড়া বাঁচাও কমিটি তৈরি করে নাও। কারণ তৃণমূলে থেকে তৃণমূলের খেয়ে এমনটা করতে চাইলে ছেড়ে কথা বলা হবে না।’
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট আসন্ন। আর এমন সময় প্রতিবারের মতো একটি বুথে একাধিক দাবিদার উঠে এসেছে।যার ফলে পূর্বের মতো বহু বুথে নির্দল প্রার্থী দাঁড়ানোর সম্ভবনা প্রবল। আর এনিয়ে তলে তলে প্রস্তুতি নিতে শুরু করেছে অনেকে।আর সেটা বুঝতে পেরে প্রকাশ্য সভায় দলীয় কর্মীদের একাংশকে বক্তব্যের মাধ্যমে কার্যত হুমকি দেন উদয়ন। আর এরপরেই মন্ত্রীর হুমকি ঘিরে শোরগোল পড়ে যায় দলের ভেতরে।
- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬

- ইসলামপুরে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই, পাটাগোড়া থেকে আটক ফজলে রাব্বি সিদ্দিকী
