নিউজডেস্ক, কালিয়াগঞ্জ : অজ্ঞাত পরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ (kaliyaganj) এর তিলগা এলাকায়। জানা গেছে গতকাল সন্ধ্যার দিকে কালিয়াগঞ্জ (kaliyaganj) তিলগা এলাকায় রাজ্য সড়কের কাছে এক অপরিচিত যুবকের মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা।
এরপর স্থানীয় বাসিন্দারা কালিয়াগঞ্জ (kaliyaganj) থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে খবর মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার বাড়ি কোথায় বা নাম কি এখনো জানা যায়নি। যুবকের মৃত্যু হল কিভাবে, কেউ তাকে মেরে সেখানে ফেলে রেখে গেছে কি না সে বিষয়ে তদন্তে নেমেছে কালিয়াগঞ্জ (kaliyaganj) থানার পুলিশ।
- রাতের অন্ধকারে চা বাগানে হানা, কেটে দেওয়া হল ৪০টি ইউক্যালিপটাস গাছ

- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬
