নিউজডেস্ক: রায়গঞ্জ ঘড়ি মোড় এলাকার একটি লটারির দোকানে গতকাল রাতে তান্ডব চালালো দুজন দুস্কৃতি।এই ঘটনার পরেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানায় দোকানের কর্মী সন্তু মহন্ত। এদিন সন্তু মহন্ত বলেন, একজন কাস্টমার তার টাকা নিতে এসেছিল। একটু দেরি হওয়ায় আমাকে গালাগালি করতে শুরু করে। বলে খেলা ছেড়ে এসেছি। আমার সময়ের দাম আছে। অকথ্য ভাষায় গালাগালি শুরু করলে তাকে গালাগালি করতে মানা করি। তখন আমাকে বলে তুই বাইরে আয়, তোকে মারবো। দোকানে থাকা কাকিমা তাকে টাকা দিয়ে পাঠিয়ে দেয়।
এর কিচ্ছুক্ষন পর আর একজনকে নিয়ে এসে দোকানে ঢুকে আমাকে প্রচন্ড মারধর করে। আমি আতঙ্কিত। এরপরই আমি রায়গঞ্জ থানায় এসে লিখিত অভিযোগ করি। দোকান ছাড়ার আগে বলে যায়, তাকে পুলিশে তুললে বেড়িয়ে এসে আমাকে আবার মারবে। এমনটাই অভিযোগ করে সন্তু মহন্ত।
অন্য দিকে দোকানে থাকা CCTV ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে তাদের খোঁজে নেমেছে। তবে শহরের প্রাণকেন্দ্রে দোকানে ঢুকে এমন তান্ডবের ঘটনায় আতঙ্কিত এলাকার দোকানদার মহল।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
