নিউজডেস্ক:
শনিবার এন আই এর পাঁচ সদস্যের তদন্তকারি দল দাড়িভিটে উপস্থিত হয়।তদন্তকারি দলটি দাড়িভিটে পৌছে মৃত তাপস বর্মনের মা মঞ্জু বর্মনের সঙ্গে দেখা করেন। দাড়িভিট এলাকা তারা ঘুরে দেখেন।বেশ কিছুক্ষন সেখানে থাকার পর তদন্তকারি দলটি এলাকা ছাড়ে।
উল্লেখ্য, ২০১৮ সালে ২০ সেপ্টম্বর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দাড়িভিট হাইস্কুল বাংলা শিক্ষকের দাবিতে দাড়িভিট হাইস্কুলের ছাত্রছাত্রী এবং অভিবাভকরা আন্দোলন শুরু করে।পুলিশ জোর করে উর্দূ শিক্ষককে বিদ্যালয়ে ঢোকাতে চাইলে পুলিশের সঙ্গে আন্দোলিনকারিদের মধ্যে সংঘর্ষ বাধে। গুলিবিদ্ধ হয়ে রাজেশ সরকার এবং তাপস বর্মনের দুই প্রাক্তন ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। রাজ্য ঘটনার তদন্তভার সি আই ডি হাতে দিলেও মৃতের পরিবার সেই তদন্তে সন্তষ্ট হতে পারে নি ।
সি বি আই তদন্তের দাবিতে মৃতদেহ দাহ না করে বাড়ির পাশে তাদের দেহ সমাধিস্ত করে রাখেন।দীর্ঘ দিন যাবদ মৃত ছাত্রের পরিবার সি বি আই অনড় ছিলেন।চলতি মাসে কলকাতা উচ্চ আদালত ঘটনার তদন্তে এন আই এ হাতে তুলে দেয়। আদালতের নির্দেশের পরই শনিবার ঘটনার তদন্ত শুরু করল এন আই এ।
- রাতের ঝড়ে লণ্ডভণ্ড গোয়ালপোখর, শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত, ফসল নষ্ট

- ইসলামপুরে স্ট্রং রুমে CCTV বন্ধ ঘিরে চাঞ্চল্য, বজ্রপাতে বিকল হওয়ার দাবি

- চোপড়ায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, জানালা ভেঙে লাফ—গুরুতর জখম ভোট কর্মী

- গভীর রাতে জানালা ভেঙে ডাকাতি, দুই শিশুর সামনে গৃহবধূর গ/লায় ছু/রি — লু/ট ১.৮ লক্ষ টাকা ও সোনার গয়না

- নির্বাচনের প্রাক্কালে নিভে গেল এক তরুণ প্রাণ: নুর আজমের মৃত্যু ঘিরে শোক, ক্ষোভ ও প্রশ্ন
