নিউজডেস্ক : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকে শুরু করে ফল প্রকাশের পরেও রাজ্য জুড়ে ভয়ের আবহ এখনো কাটেনি। ইসলামপুরে বর্তমান নির্দল সমর্থক, প্রার্থীরা প্রান ভয়ে ঘর ছাড়া। অভিযোগ এমনটাই। পঞ্চায়েত ভোটে তৃনমূলের টিকিট না পেয়ে বহু প্রার্থী বিধায়ক করমি চৌধুরীর (Karim Choudhury) সমর্থনে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়েন। এমন কি তৃনমূল নয় এমন অনেকেও বিধায়কের সমর্থনে নির্দল হয়ে ভোটে লড়ে। এবার ভোট পেড়িয়ে যেতেই তাদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে এলাকায় পরিদর্শনে গেলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। বিধায়ক আব্দুল করিম চৌধুরীর(Karim Chowdhury) অভিযোগ করেন ব্লক সভাপতির জাকির হুসেনের (Jakir Husain) সন্ত্রাসের কারণে ঘর ছাড়া রয়েছে তার নির্দল সমর্থিতরা। জানা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিনে গন্ডগোলের কারণে চলে ভাঙচুর। দফায় দফায় ভয় দেখাতে শুরু করে জাকির হুসেনের সমর্থিতরা। ফলে ভয়ে ঘর ছাড়া হয়ে রয়েছে বিধায়কের সমর্থিত নির্দলরা।
সেই খবর পেয়ে শনিবার ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পরিদর্শনে জান ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী(Abdul Karim Choudhury) । বিধায়ককে কাছে পেয়ে পা ধরে কান্নায় ভেঙে পড়েন বিধায়ক সমর্থিত এক কর্মী। বিধায়ক সেই সব পরিবারের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়( Mamta Bandopadhyay) কে জানাবেন বলে জানান তিনি।
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে প্রতারণা, চোপড়া থেকে গ্রেফতার ৩; ট্রানজিট রিমান্ডের আবেদন রাজস্থান পুলিশের

- ইসলামপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, গুরুতর জখম ৫

- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের
