নিউজডেস্ক: সাত সকালে ভুট্টা খেতের ভিতরে এক ফেরিওয়ালার মুন্ডুহীন মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তগত টিটিহি গ্রামে। স্থানীয় সুত্রে জানা যায়,আজ সকাল ৭ঃ৩০ নাগাদ এলাকার মানুষ স্থানীয় এক ভূট্টা মুন্ডুহীন একটি মৃতদেহ দেখতে পায়।খেতের বাইরে সাইকেল সহ ফেরি করার সামগ্রী পরে থাকতেও দেখে ।
খবর পৌঁছায় থানায়।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি মৃতদেহের মাথার তল্লাশি শুরু করে। জানা গেছে ওই ব্যক্তি মালদা জেলার কালিয়াচক এলাকার বাসিন্দা। কে বা কারা এই ঘটনা ঘটালো তার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় এমন মর্মান্তিক হত্যার ঘটনা ঘটায় আতঙ্কে এলাকায় মানুষেরা।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
