নিউজডেস্ক : দুই শতক জমি দখল করাকে কেন্দ্র করে শরীকি বিবাদের জেড়ে গুরুতর আহত দুই পক্ষের ৬ জন। ঘটনার জেরে চাঞ্চল্য শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার গুলন্দর ২ নম্বর অঞ্চলের বৌসা এলাকায়। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বৌসা এলাকার বাসিন্দা ভারু মহম্মদ এর বাড়ির পাশের দুই শতক জমি দখলকে কেন্দ্র করে তার আত্মীয় সাইদুর প্রধানের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। তবে এদিন সকালে আবার দুই পরিবারের মধ্যে বিবাদ বাঁধে। সেই বিবাদ গড়ায় হাতাহাতিতে। একে অপরের উপরে লাঠি সোটা নিয়ে চড়াও হয়।
ঘটনার জেরে ভারু মহম্মদ ও সাইদুর প্রধান সহ তাদের পরিবারের মহিলা পুরুষ মিলিয়ে একাধিক সদস্য মারপিটের জেরে আহত হয়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় বৌসা এলাকায়। গুরুতর আহত অবস্থায় দুই পক্ষের ৬ জনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৬ জনকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। বর্তমানে তারা সকলে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উভয় তরফে ইটাহার থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানা যায়।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
