নিউজডেস্ক: করণদিঘী থানার রসাখোয়া ফুটবল ময়দানে করণদীঘি ২ নং বিজেপি মন্ডলের উদ্যোগে হাটবারে এক হাটসভার আয়োজন করা হয়। উক্ত হাটসভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার, সর্বভারতীয় সহ -সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ, করণদীঘি বিধানসভার কনভেনার সম্পা সরকার, জেলা সম্পাদিকা সম্পা মহন্ত সহ একঝাঁক বিজেপি নেতৃত্ব। ১:২০ নাগাদ দিলীপ ঘোষ পৌঁছালে এক বর্ণাঢ্য সাঁওতালি নৃত্যর মধ্য দিয়ে তাকে বরন করে নেওয়া হয়।তার বক্তব্যের শুরুতেই কেন্দ্রের টাকা লুট হচ্ছে বলে দাবী করেন।তৃণমূলের এম. এল. এ, এম. পি থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান সদস্য কেউ তার বক্তব্যের আক্রমণ থেকে বাদ যায়নি। কৃষক সন্মান নিধির টাকা থেকে ৩ বছর যাবৎ পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত। রেশন ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি কেন্দ্রীয় সরকারের দেওয়া রেশনের ডাল সাধারণ মানুষকে দেয়নি বলে তার অভিযোগ।
আবাসযোজনাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে। স্বাস্থ্য ব্যাবস্তাও যে পশ্চিমবঙ্গে ভেঙে পড়েছে, স্বাস্থ্যসাথী কার্ডে কোনো কাজ হয় না অথচ আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছে দেশবাসী। মোদীজির ফ্রি ভ্যাকসিনেশন এ যে দেশবাসী উপকৃত চীনের মতো আজ আমাদের মাস্ক পড়ে ঘুরতে হয় না এই কথাও তিনি মনে করিয়ে দিয়েছেন হাটসভায়।চাকরিতে দুর্নীতি, ডি. এ নেই,১০০ দিনের দিনের কাজে দুর্নীতি চরম অবস্থায় রাজ্য। পার্থ, কেষ্ট, কুন্তলকেউ বিঁধেন তিনি। খাস জমি তৃণমূল দখল করে নিচ্ছে বলে তার মত। কেন্দ্রের টাকার কোনো হিসাব নেই অথচ দিদি ধর্ণা দিচ্ছেন এতে কোনো লাভ নেই বলে বলেন তিনি। Sc, st, minority লোকেদের উপর অত্যাচার চলছে। এ প্রসঙ্গে তিনি দক্ষিণ দিনাজপুরে আদবাসীদের দন্ডিকাটার প্রসঙ্গও উত্থাপন করেন। উন্নয়ন ও সরকারি সুযোগসুবিধা পেতে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে জেতানোর আহব্বান জানান সঙ্গে তিনি মোদীজির প্রতিশ্রুতি “না খাউঙ্গা, না খানে দেয়ুঙ্গা ” স্লোগান মনে করিয়ে দেন। তার বক্তব্যের শেষে প্রায় ২৫ টি পরিবার তার হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন।
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের

- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়

- রামগঞ্জে যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান, উদ্ধার নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু
