নিউজডেস্ক,ইসলামপুর: পু লিশ ও বিএসএফের যৌথ অভিযানে ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক। পু লিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম পঞ্চানন পাল, যিনি বাংলাদেশের বালিয়াডাঙ্গা থানার এলাকার বাসিন্দা।
ভারতে তিনি রূপায়ণ পাল নামে পরিচয় দিয়ে দিল্লির গুরগাঁওয়ে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন।আজ তাকে পন্ডিত পোতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজা ভিটা এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি পাসপোর্ট, ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড এমনকি ভারতীয় পাসপোর্টও।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ও বিএসএফ।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।