নিউজডেস্ক: ইসলামপুর ব্লকের গাইসাল-২ গ্রাম পঞ্চায়েতের গ্রাম রামপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট নদী সেরুয়ানি। প্রায় ১১ বছর আগে এক ভয়ঙ্কর বন্যায় সেরুয়ানি নদীর রামপুরের ওই সেতুটি ক্ষতিগ্রস্ত হয় ।তারপর থেকেই ঐ সেতুর উপর দিয়ে বড় গাড়ি তো দূরের কথা , অ্যাম্বুলেন্সও যাতায়াত করতে পারে না।
সেই সেতু বেহাল অবস্থায় থাকায় সমস্যায় পড়তে হয় কালানাগিন , রামপুর,কারকবস্তি, মরুয়াগাঁও , মালকাডাঙা,বারোবিঘা মনিভিটা সহ গোয়ালপোখোর থানা এলাকার লক্ষাধিক মানুষকে । তাদের অভিযোগ, ওই নদীতে ব্রিজ বেহাল থাকায় তাদের প্রায় ১৮ কিলোমিটার ঘুরে দারিভিট হয়ে ইসলামপুর শহরে যাতায়াত করতে হয় ।
স্থানীয় গণ আন্দোলনের নেতা বাজিল আখতার জানান,’বাম আমলে ওই সেতু তৈরি হয় । ২০১২ সালে ওই সেতু ভয়ঙ্কর বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই রাজ্যের ক্ষমতায় তৃণমূল পরিচালিত সরকার। তারা প্রতিটি নির্বাচনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে দেন। এবার এলাকার মানুষ তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলতে নারাজ। জনগণ জোট বাঁধছে এবং এবার পঞ্চায়েত ভোটের আগে নেতাদের মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলবে না ।
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
