নিউজডেস্ক: একনাগাড়ে গরমের পর স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় এদিন দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । তবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি হবে।
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন দিনভরই বৃষ্টি চলবে এই জেলা গুলোতে। অন্যদিকে আবহাওয়া একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে।
- মাধ্যমিকে রাজ্যে পঞ্চম দেবশ্রুতি সিনাহাকে কংগ্রেসের সংবর্ধনা, বাড়িতে পৌঁছল প্রতিনিধি দল

- আয়রন চা বাগানে সিপিআইএম সমর্থিত শ্রমিক ইউনিয়নের নতুন ইউনিট কমিটি গঠন

- ইসলামপুরে দ্বৈত রাজস্ব আদায়ের অভিযোগে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ধর্না নির্মাণ সামগ্রী ব্যবসায়ী ও শ্রমিকদের

- ১৫ বছর পর জবরদখলমুক্ত কংগ্রেস কার্যালয়, ফিতা কেটে উদ্বোধন হাপতিয়ায়

- রামগঞ্জে যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অভিযান, উদ্ধার নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু
