নিউজডেস্ক: প্রচন্ড তাপপ্রবাহের পর ১১ ই জুন উত্তরবঙ্গে ঢুকে পরেছে মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকেছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের জন্য। ভারি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । অন্য দিকে দক্ষিণবঙ্গেও প্রবেশ করেছে বর্ষা। আগামী কয়েক ঘন্টার মধ্যেই প্রচন্ড ঝড়বৃষ্টির হবার কথা জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার তুমুল ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ে। মঙ্গল ও বুধবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং সহ পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নামতে পারে ধস। প্লাবিত হতে পারে নিচু এলাকাগুলো। আগামী ৫ দিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হবার কথা জানিয়েছে হাওয়া দপ্তর।
- রাতের অন্ধকারে চা বাগানে হানা, কেটে দেওয়া হল ৪০টি ইউক্যালিপটাস গাছ

- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬
