নিউজডেস্ক: আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘন্টা বনধ সফল করতে চোপড়া থানার কালাগছ ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের। উপর অত্যাচার ও সামাজিক ভাবে বহিষ্কৃত আদিবাসী পরিবার গুলিকে সাংবিধানিক ন্যায় দেওয়ার দাবি সহ একাধিক দাবিতে ১২ ঘন্টা বনধের ডাক দিয়ে ছিল আদিবাসী সেঙ্গেল অভিযান।
এই বন্ধ সফল করতে জাতীয় সড়ক অবরোধ করে আদিবাসীরা। সেই অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে।। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী।। বেশকিছুক্ষন অবরোধ চলার পর অবরোধ তুলে নেন আদিবাসী সেঙ্গেল অভিযান।। তবে আগামী দিনে তাদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ার দিয়েছেন সংগঠনের সভাপতি সরকার মুর্মু।।
এর আগেই থানায় ডেপুটেশনের দিন আদিবাসী সেঙ্গেল অভিযান চোপড়া ব্লক কমিটির সভাপতি সরকার মুর্মু জানিয়েছেন, আদিবাসীদের উপর অত্যাচার ও আদিবাসীদের জমি দিনের পর দিন জমি মাফিয়ারা দখল করে নিচ্ছে। এছাড়াও ভূমিহীন আদিবাসীদের জমি মাফিয়ারা উচ্ছেদ করে দিচ্ছে তারই প্রতিবাদে আজকে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে চোপড়া থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে । আদিবাসীদের উপর অত্যাচারের বিরুদ্ধে আগামী ২২শে মে আবারও বাংলা বনধের ডাক দেওয়া হয়।
- রাতের ঝড়ে লণ্ডভণ্ড গোয়ালপোখর, শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত, ফসল নষ্ট

- ইসলামপুরে স্ট্রং রুমে CCTV বন্ধ ঘিরে চাঞ্চল্য, বজ্রপাতে বিকল হওয়ার দাবি

- চোপড়ায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, জানালা ভেঙে লাফ—গুরুতর জখম ভোট কর্মী

- গভীর রাতে জানালা ভেঙে ডাকাতি, দুই শিশুর সামনে গৃহবধূর গ/লায় ছু/রি — লু/ট ১.৮ লক্ষ টাকা ও সোনার গয়না

- নির্বাচনের প্রাক্কালে নিভে গেল এক তরুণ প্রাণ: নুর আজমের মৃত্যু ঘিরে শোক, ক্ষোভ ও প্রশ্ন
