নিউজডেস্ক : গতকাল সকাল থেকে শুরু হয়েছে বিধায়কের বাড়ি, প্রতিষ্ঠানে তল্লাশি অভিযান। ২৪ ঘণ্টা পার হয়েছে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিসে তল্লাশি অভিযান। আয়কর দপ্তরের ১৫ জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চালাচ্ছে তল্লাশি। গতকাল থেকেই বিধায়কের বাড়ির সামনে উপস্থিত হচ্ছে শহরের মানুষ।ভীড় রয়েছে ওনার সমর্থকদের।
আয়কর দপ্তরের আধিকারিকরা বৃহস্পতিবার ভোর ৪টা নাগাদ বিধায়ক কৃষ্ণ কল্যানী ও তাঁর স্ত্রীকে গাড়িতে করে বাড়ি থেকে নিয়ে যান বিধায়কের বাণিজ্যিক প্রতিষ্ঠানে। বানিজ্য প্রতিষ্ঠানে যাবার সময় গাড়িতে বসে তিনি সাংবাদিকদের বলেন, ‘কোনও অন্যায় আমি করিনি। কোনও দুর্নীতিও করিনি। সত্যের সঙ্গে আছি, সত্য কাজ করেছি। জনগণের সাথে আছি। ভালো কাজ করেছি। মানুষ বুঝে নিয়েছে আমার বাড়িতে কোনও দুর্নীতি নেই।’ তিনি আরও বলেন, ‘আয়কর দপ্তরের আধিকারিকদের সহযোগিতা করছি। ওনারা সহযোগিতা করছেন। ভালো আছি। প্রসিডিওর মেনে ওনারা কাজ করছেন। ‘রায়গঞ্জের বিধায়ক মানুষের জন্য কাজ করেছে, প্রমাণ হয়ে যাবে।’
- বকেয়া DA-র দাবিতে রাজপথ কাঁপাল হাজার কর্মী-শিক্ষক! ১৩ মার্চ মহা ধর্মঘটের ডাক

- চোপড়ার লালবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের বারান্দায় ঢুকে পড়ল গাড়ি, আহত ৪ মহিলা

- লাশেদের লাইন

- প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ (ভিক্টর)-এর বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, পাল্টা ‘রাজনৈতিক চক্রান্ত’ দাবি

- জমি বিবাদে র/ক্ত/ক্ষ/য়ী সংঘ/র্ষ, দুই মহিলা সহ জখম ছ’জন: উত্তেজনা চাকুলিয়ায়
