নিউজডেস্ক: ছোট চার চাকা গাড়ি ও স্কুটির সংঘর্ষে গুরুতর জখম এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বুধবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সুফল গছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্কুটি চালক। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুটি আরোহী রাস্তা পারাপার করার সময় ইসলামপুর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে জাতীয় সড়কে একটি ছোটো চার চাকা গাড়ি সজোরে স্কুটিকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয় স্কুটি চালক।
স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। জানা গেছে স্কুটি চালকের নাম বাবলু মহন্ত বয়স ৭০।বাড়ি চোপড়া থানার গোয়াল টলি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ,ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
