নিউজডেস্ক: নিজেদের অজান্তেই চা বাগানের জমি বায়না হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে যাচ্ছে এমনই ভয়ঙ্কর অভিযোগ করলেন নর্থ বেঙ্গল স্মল টি প্লান্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ভজোহরি ভৌমিক। মহকুমা শাসকের দপ্তরে আজ চা বাগানের মালিকেরা এসে মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎকারে এবং তাকে স্মারকলিপি দেন। তাদের দাবি উত্তর দিনাজপুর জেলার চা বাগানের মালিকদের জমি দখল হয়ে যাচ্ছে। তারা বড় সমস্যার মধ্যে পড়ে রয়েছেন বলেন। তাদের প্রধান দাবি তাদের অজান্তে যেন তাদের জমি পাট্টা না হয়ে যায়।তারা বলেন একটি দালাল চক্র চলছে যারাই এই কাজ করছে।
বিগত দিনে অনেক বাগান এরকম হয়েছে। তারা যদি নির্দিষ্ট কারো নাম বলতে যান তাহলে তারা পরের দিন থেকে আর বাগানে ঢুকতে পারবেন না।তাই তারা মহকুমা শাসকের কাছে ব্যবস্থা দ্বারস্থ হয়েছেন। মহাকুমা শাসক তাদের সামনের সপ্তাহে এসে যোগাযোগ করার কথা বলেছেন এবং তার আশ্বস্ত হয়েছেন।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
