নিউজডেস্ক : আজ রথযাত্রা। আজ জগন্নাথ, সুভদ্রা, বলরামের মাশির বাড়ি যাবার দিন। উড়িষ্যার পুরির মতো এই রাজ্যেও অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা। এদিকে এই রথযাত্রা উপলক্ষে ইসলামপুরের এক কিশোরের সৃষ্টি মন কেড়েছে জেলাবাসীর। বাড়ি অব্যবহার্য বস্তু দিয়ে বানিয়ে ফেলেছে চোখ ধাঁধানো ৩ ফিট উঁচু রথ।
ইসলামপুরের থানা কলোনীর বাসিন্দা আয়ুষ দে ইতিপূর্বেও এক ফুটের রথ বানিয়ে সাড়া ফেলে দিয়েছিল জেলায়। এবার সে অপূর্ব সুন্দর ব্যবহার অযোগ্য বস্তু দিয়ে তিন ফুটের রথ বানিয়ে প্রসংশার পাত্র হয়ে উঠেছে। এই মুহূর্তে আয়ুষ ইসলামপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। পড়াশোনার ফাঁকে এই ধরনের কাজে দক্ষ হয়ে উঠেছেন আয়ুষ।
শুধু রথ নয়, ব্যবহার অযোগ্য বস্তু দিয়ে সব সময় সে বিভিন্ন মূর্তি বানিয়ে থাকে। এবার রথ বানিয়ে নিজের বাড়িতেই জগন্নাথ দেবের পুজোর আয়োজন করেছে আয়ুষ। প্রতিভাবান কিশোরের শিল্পীসত্ত্বাকে সম্মান জানিয়েছে বিভিন্ন স্তরের মানুষ।
- রাতের অন্ধকারে চা বাগানে হানা, কেটে দেওয়া হল ৪০টি ইউক্যালিপটাস গাছ

- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬
