রামগঞ্জ, ২৫ মে: রামগঞ্জ এলাকায় রবিবার সকালে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রায় ১৭ থেকে ১৮ বছর বয়সী এক যুবকের বাড়িতে এই তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং সোনা সদৃশ বস্তু উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে উদ্ধার হওয়া সামগ্রী প্রকৃতপক্ষে সোনা কিনা, তা এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
রবিবার ভোরের দিকে হঠাৎ করেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিশাল দল রামগঞ্জের ওই বাড়িটিকে ঘিরে ফেলে। এরপর দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। স্থানীয় বাসিন্দারা জানান, তদন্তকারী আধিকারিকরা বাড়ির ভিতর থেকে একের পর এক ব্যাগ ও নানা সামগ্রী বের করে নিয়ে যান। ঘটনাস্থলে ভিড় জমে যায় বিপুল সংখ্যক কৌতূহলী মানুষের।
সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যে কয়েক লক্ষ টাকা নগদ এবং সোনা সদৃশ একাধিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উদ্ধারের পরিমাণ বা সামগ্রীর প্রকৃতি সম্পর্কে কিছু জানানো হয়নি। তদন্তকারী আধিকারিকরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং তল্লাশি এখনও চলমান রয়েছে।
ঠিক কী কারণে এই বিপুল পরিমাণ নগদ ও মূল্যবান সামগ্রী ওই বাড়িতে মজুত ছিল, তা নিয়ে এলাকায় শুরু হয়েছে জোর জল্পনা। পুলিশ জানিয়েছে, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *