উত্তর দিনাজপুরের,রায়গঞ্জ :

রায়গঞ্জ শহরের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা অভিজিৎ সাহা ওরফে বাপিকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে, গত ৩১ অক্টোবর দেবীনগর পোস্ট অফিস এলাকার এক ইলেকট্রিক দোকানের মালিক ও তাঁর পরিবারের সঙ্গে বচসার জেরে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, ওই ব্যবসায়ীকে মারধর করা হয় এবং তাঁর স্ত্রীকেও শ্লীলতাহানির শিকার হতে হয়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের ভিত্তিতে পুলিশ অভিজিৎ সাহাকে গ্রেফতার করে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। আগামী সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠছিল বিভিন্ন মহলের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় তৃণমূলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতায় আসে Bharatiya Janata Party সরকার। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় পুরনো অভিযোগ ও একাধিক মামলায় পুলিশি তৎপরতা বাড়তে দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *