নিউজডেস্ক: বৃষ্টি না হওয়ার ফলে কৃষিকাজে ব্যাপক ক্ষতি। উদ্বিগ্ন পাট চাষিরা।এদিকে দাবদাহের ফলে জলস্তর নেমে গিয়ে সংকট দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়।আজ ৩৯° ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে উত্তর দিনাজপুর, মালদায় ।মেঘের গর্জন শোনা গেলেও বৃষ্টির দেখা নেই কোথাও। বাধ্য হয়ে সর্বশক্তিমান “আল্লাহর” কাছে বৃষ্টি চেয়ে দুই রাকাত নামাজ আদায় করলো কয়েকটি গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।
চাঁচলের ইসাদপুর দ্বিফসলে মাঠে নামাজ অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকালে ৷ কনুয়া,রহমতপুর,ভবানিপুর,কাবিলখানি ও দেবীগঞ্জ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ নামাজে অংশ নেয় এদিন। নামাজের মাধ্যমে বৃষ্টির জন্য দোওয়া পাঠ করা হয়।নামাজ শেষ মুসল্লিদের তৃষ্ণা মেটানোর জন্য জলপান ও ওআরস বিতরণের উদ্যোগ নেন কনুয়া-ভবানীপুর কেবি কেয়ার হাজি নবাব মাদ্রাসার সম্পাদক মোহাম্মদ রফিকুল।
- রাতের অন্ধকারে চা বাগানে হানা, কেটে দেওয়া হল ৪০টি ইউক্যালিপটাস গাছ

- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬
