উত্তরবঙ্গে জেলা গুলিতে উন্নয়ন মূলক কাজ খতিয়ে দেখতে জেলা প্রশাসনের সাথে রিভিউ মিটিং করছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ।দুই দিনাজপুর সহ মালদা জেলার কাজ খতিয়ে দেখতে দুই দিনের সফরে এসে উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।বৃহস্পতিবার রায়গঞ্জের কর্নজোড়ায় জেলা প্রশাসনের দফতরে আধিকারিক দের উপস্থিতিতে জেলার উন্নয়ন মূলক কাজের অগ্রগতি নিয়ে রিভিউ মিটং করেন মন্ত্রী উদয়ন গুহ।এদিনের প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী গোলাম রব্বানী ও সাবিনা ইয়াসমীন,জেলা শাসক অরবিন্দ কুমার মীনা, জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মণ সহ জেলার বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকেরা।
এদিন তিনি বলেন, ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৪০০ কোটি টাকার কাজ হয়েছে। তিনি দুই দিনাজপুর সহ মালদা জেলার কাজের অগ্রগতি খতিয়ে দেখচেন। তিন জেলার মধ্যে কাজের অগ্রগতির দিক থেকে উত্তর দিনাজপুর জেলা এগিয়ে রয়েছে বলে তিনি জানান। উত্তর দিনাজপুর জেলায় ১০ শতাংশের মতো কাজ বাকি রয়েছে । যাতে বাকি কাজ গুলি দ্রুত সম্পন্ন করা হয় তার নির্দেশ প্রশাসনকে দেন মন্ত্রী উদয়ন গুহ।
- ইসলামপুরে হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, বাসী ও রঙ মেশানো খাবারের খোঁজে তল্লাশি

- এক মাস ভবঘুরে যুবককে আশ্রয়, পরিবারের হাতে তুলে দিলেন চোপড়ার জহিরুল

- দীর্ঘদিন পরিত্যক্ত বিজলীমনি টি স্টেটের জমি ফেরতের দাবিতে আন্দোলন জমিদাতাদের

- টোটো থেকে নামার সময় অ্যাসিড হামলা, নাবালক-সহ আহত ৬

- ইসলামপুরে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই, পাটাগোড়া থেকে আটক ফজলে রাব্বি সিদ্দিকী
