নিউজডেস্ক: আবারো মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। সিকিমের গ্যাংটক এ কাজ করতে গিয়ে পাহাড়ের ধসে চাপা পড়ে মৃত্যু হল ইসলামপুরের এক তরতাজা যুবক শ্রমিকের।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত রামগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের কদমগাছি গ্রামের বাসিন্দা ঐ পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম সাত্তার আলি।
তার বয়স আনুমানিক ২০ বছর । পরিবার সূত্রে জানা যায় সে সিকিমের গ্যাংটকে রাজমিস্ত্রি হেলপারের কাজ করতে গিয়েছিল। তার সে কাজে যাওয়ার মাত্র ২৫ দিন হয়েছে। কাজে যাওয়ার সময় পাহাড়ের ওপর থেকে ধোস নেমে আসে আর সেই ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের ।
তার সাথে আরো তিনজন গুরুতর আহত হয়। তারা গ্যাংটক মনিপাল হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা যায়। কদমগাছির সাত্তার নামে যুবকের মৃত দেহ বৃহস্পতিবার রাত ৯টার সময় নিয়ে আসা হয় তার বাড়িতে । এদিন মৃতের পরিবারের সাথে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লকের সহ-সভাপতি মোহাম্মদ বুধু রামগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ইয়াসিন আলী। তারা যুবকের পরিবারের সাথে কথা বলে আশ্বাস দেন রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিকের যে আর্থিক অনুদান করা হয় তার ব্যবস্থা করে দেওয়া হবে।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
