নিউজডেস্ক: চোপড়ার সিপিএম নেতার ছেলে চাকুর আঘাতে গুরুতর জখম হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে চোপড়া ব্লকের দলুয়া এলাকায় একটি বাড়িতে স্থানীয় প্রভাবশালী বাম নেতা মকলেশবর রহমানের ছেলে রবিউল হাবিব গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে আখতার আলি নেমে এক ব্যক্তি চাকু দিয়ে হামলা করেছে বলে অভিযোগ।
গুরুতর জখম অবস্থায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হয়েছে। এই মুহূর্তে অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। যদিও বাম নেতার ছেলের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে দাবী করেছেন জেলা বাম নেতৃত্ব। এদিকে বাম নেতৃত্বরা আশঙ্কা করছেন শাসকদল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
