নিউজডেস্ক: শনিবার মালদার সামসী-আলাল রুটে মাগুরা এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে সরকারি বাস। এই ঘটনায় আহত হয়েছে ৮, ৯ জন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি জখমদের উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে কারও আঘাত গুরুতর না হওয়ায় প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
সূত্রের খবর, একটি বেসরকারি বাসটি চাঁচল থেকে মালদার দিকে যাচ্ছিল। তার পেছনে আসছিল সরকারি বাসটি। মাগুরা বাসস্ট্যান্ড ঢোকার মুখে এক মহিলা পথচারীকে বাঁচাতে গিয়ে বেসরকারি বাসটি হঠাৎই ব্রেক কষে। সেই সময় পেছনে থাকা সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বেসরকারি বাসে গিয়ে ধাক্কা মারে। এর জেরে সরকারি বাসটি রাস্তার পাশে কলা বাগানে গিয়ে পরে ।
- দাসপাড়া গ্রাম পঞ্চায়েত ঘেরাও ভারতীয় জনতা পার্টির

- অভিযুক্ত জেলে, তবুও ঘরে ফিরতে পারছেন না পরিবারের ২১ সদস্য— নিরাপত্তার আবেদন

- বাম আমলে মাটি পড়েছিল, তৃণমূল জমানায় নরককুণ্ড গোপলা গ্রামের রাস্তা; ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

- ৩ মাস ঘরছাড়া গুলিকাণ্ডের অভিযুক্তের পরিবার : আর্জি বাড়ি ফেরার

- বাম আমলে মাটি পড়লেও তৃণমূল জামানায় এগোয় নি রাস্তার কাজ : ক্ষোভ গোপলা গ্রামে
